২৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবির আইন বিভাগের ৭২ বছর পূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার : গৌরবের ৭২ বছর পূর্তি উদ্‌যাপন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগ। দীর্ঘ এ যাত্রার স্মৃতিকে ধারণ করে শনিবার সকালে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উৎসব।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় আইন বিভাগের সামনে শুরু হয় মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগের ২৯ জন বিচারপতি, দেশের বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, আইনজীবীসহ প্রায় তিন হাজার সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদরদপ্তর

দিনব্যাপী এই উৎসবে দেশ-বিদেশ থেকে আগত সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বহু বছর পর একে অপরকে দেখে আবেগে আপ্লুত হন অনেকে। কেউ স্মৃতিচারণায়, কেউ ছবি তোলায়, কেউ বা গান ও আড্ডায় মেতে ওঠেন পুরনো দিনের উচ্ছ্বাসে।

অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনার। আয়োজকরা জানান, সাত দশকেরও বেশি সময় ধরে দেশের আইন শিক্ষায় অবদান রেখে চলা এই বিভাগের গৌরবময় পথচলাকে সম্মান জানিয়ে আয়োজন করা হয়েছে এই বৃহৎ পুনর্মিলনী।

আরও পড়ুনঃ   নেপালে খেলোয়াড়-কোচ ‘যুদ্ধ’, বাফুফে ব্যস্ত নির্বাচনে

তারা আরও বলেন, সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের একসঙ্গে মিলিত হওয়ার এই আয়োজন শুধু স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যতের অনুপ্রেরণাও হয়ে থাকবে। “এই মিলনমেলায় সবার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক,” বলেন আয়োজক কমিটির এক সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST