২৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ফেরা ও নিরাপত্তা ইস্যু

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন নির্ভর করছে তার নিরাপত্তা নিশ্চয়তার ওপর। দলীয় সূত্র জানিয়েছে, ফেরার আগে নিরাপত্তা ইস্যুটি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ নিয়ে দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

বিশেষ করে তারেক রহমান দেশে ফিরলে তাকে কীভাবে সুরক্ষা দেওয়া হবে—এই বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানায় বিএনপির ঘনিষ্ঠ সূত্র। জানা গেছে, সরকারের পক্ষ থেকেও তার নিরাপত্তার স্বার্থে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সূত্র বলছে, বিশেষ নিরাপত্তা প্রদানের বিষয়টি নিশ্চিত হলেই বিএনপির শীর্ষ পর্যায় থেকে তারেক রহমানের দেশে ফেরার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে। এমন অবস্থানই এখন দলের অভ্যন্তর থেকে পরিষ্কারভাবে জানা যাচ্ছে।

এদিকে তার নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বুলেটপ্রুফ এসইউভি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে দুটি গাড়ির অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ   মান্দায় জামায়াতের নির্বাচনী ইশতেহার, নারী ভোটারদের জনসমুদ্র

গত কয়েক মাস ধরে বিএনপি মহাসচিব ও দলের জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্য বলে আসছেন খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। গতকাল বিকালে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট দিন বা তারিখ না বললেও নভেম্বর মাসে ফিরবেন এমন ইঙ্গিত দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আপনারা খুব শিগগিরই জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি, নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন।

জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমান গুলশানের ভাড়া বাসা ফিরোজা ও ১৯৬ নম্বর বাসা মিলিয়ে থাকবেন। ফিরোজায় আছেন মা বেগম খালেদা জিয়া। বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় দেড় বিঘা জমির ওপর নির্মিত ১৯৬ নম্বর বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। এত বছর বাড়িটি তাঁর নিয়ন্ত্রণে থাকলেও নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার গত ৪ জুন বাড়িটির নামজারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেন। এই বাড়ির সংস্কারকাজ চলছে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার বৈঠকের পরেও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি

দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তারেক রহমানের জন্য ট্রাভেল পাস ইস্যুসহ সব প্রক্রিয়া চলছে। তারেক রহমান বর্তমানে ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) স্ট্যাটাসে যুক্তরাজ্যে বসবাস করছেন।

গত অক্টোবর মাসে বিবিসি বাংলায় এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেছেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনও। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির রাজনীতিতেই নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন গতি আনবে। বিএনপির নেতৃত্ব পুনর্গঠন ও আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিতে হলে তারেক রহমানের দেশে ফেরা গুরুত্বপূর্ণ একটি ধাপ। তবে বিষয়টি নিরাপত্তা ইস্যুর ওপরই এখন নির্ভর করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

১০

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

১২

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

১৩

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

১৪

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১৫

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৮

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৯

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST