২৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

১২ বছর পর থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুরুষ ফুটবলে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ১৯৭৩ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে। প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। আর বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডের বিপক্ষে একবারই মুখোমুখি হয়েছিল, ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাইয়ে। এক যুগ পর আবারও বাংলাদেশ-থাইল্যান্ডের মুখোমুখি দেখা হতে যাচ্ছে।

২০১৩ সালে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। এক যুগ আগে থাইল্যান্ডের বিপক্ষে খেলা কেউই নেই বাংলাদেশ দলে। সেই ম্যাচে খেলা সাবিনা খাতুনকে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ডাকেননি। এক যুগের ব্যবধানে বাংলাদেশ দলের অনেক পার্থক্য। এখন বাংলাদেশ নারী এশিয়া কাপ খেলতে যাওয়া দলের একটি।

আরও পড়ুনঃ   দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু

নারীদের ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ড। তারা ৫৩তম আর বাংলাদেশের অবস্থান ১০৪। আজ (শুক্রবার) বাংলাদেশ সময় বিকাল ৪টায় স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে ঋতুপর্ণা-আফিদারা। সাড়ে তিন মাস পর আবারও বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক ম্যাচে ফিরছে। একইসঙ্গে এই ম্যাচ দিয়ে ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে আগামী বছরের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিও শুরু হবে বাংলাদেশ নারী দলের।

বাংলাদেশ দলের নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমা বাফুফের দেওয়া ভিডিও বার্তায় বলেছেন, ‘ম্যাচের জন্য প্রস্তুত। আমি নিজের সেরাটা দিয়ে খেলতে চাই। অবশ্যই জিততে চাই। সবারই লক্ষ্য এক।’ গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘ব্যাংককে চেষ্টা করছি আমাদের দুর্বল এবং প্রতিপক্ষের শক্তির দিক নিয়ে কাজ করতে। আমরা যারা কোচিং স্টাফে আছি, মেয়েদের সাহায্য করার চেষ্টা করছি। টেকনিক্যাল, ট্যাকটিক্যাল যে ইনফরমেশন দেওয়ার দরকার, সেটা দিচ্ছি। চেষ্টা করছি তাদের কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে নিতে।’

আরও পড়ুনঃ   নাশকতাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম প্রীতি ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও থাইল্যান্ডের মেয়েরা। এরপর দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী ২৭ অক্টোবর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST