২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭)। এ ছাড়া ঘটনায় জড়িত আরও দুইজন সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২) এখনো পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী কিশোরী স্থানীয় এক অনুষ্ঠানে যায়। এ সময় চারজন স্থানীয় যুবক কথা বলবে বলে কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তার ২০

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে এলাকাবাসী বুধবার দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, আটক দুইজনকে থানায় আনা হয়েছে এবং কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১০

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১১

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১২

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৩

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৪

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১৬

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১৭

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

১৮

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST