২২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোলে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একই পরিবারের ৫ জন আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় পাসপোর্ট ও ভিসা ছাড়া একই পরিবারের ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার(২২ অক্টোবর) ভোরে বেনাপোল সাদিপুর গ্রামের, বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী ঘেষা আবু হাসানের আমবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তের মেইন পিলার ১৯/১-এস হতে প্রায় ১০০ গজ ভেতরে সাদীপুর গ্রামের একটি আমবাগানে কয়েকজন বাংলাদেশি ভারতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একই পরিবারের ৫ জনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

আটককৃতরা হলেন রঞ্জন বাড়ৈ (৩৮), তার স্ত্রী কনিকা বাড়ৈ (২৮), মেয়ে রিতিকা বাড়ৈ (১৪), ছেলে রাজু বাড়ৈ (১২) ও রিপা বাড়ৈ (১২)। তারা সবাই বরিশাল জেলার বানাইপাড়া থানার বিসারকান্দি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিজিবি জানায়, আটককৃতরা পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST