২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সামান্থা

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের প্রেম বিবাহ, এরপর হঠাৎ বিচ্ছেদ। দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। প্রাক্তন স্বামী যখন নিজের জীবনে নতুন করে গুছিয়ে নিচ্ছিলেন, ঠিক সেই সময় সামান্থা অভিনয় থেকে দূরে ব্যক্তিগত বিরহ এবং মায়োসাইটিসের মতো কঠিন রোগে আক্রান্ত হয়।

জীবনের সেই কঠিন অধ্যায় পেরিয়ে এসে চার বছর পর অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। বিচ্ছেদের কারণ, ট্রলিং এবং ব্যক্তিগত সংগ্রাম নিয়ে মন্তব্য করলেন সামান্থা। অভিনেত্রী জানান, বিবাহবিচ্ছেদের পর থেকেই প্রতি মুহূর্তে জনসাধারণের কড়া নজর ছিল তার উপর।

আরও পড়ুনঃ   রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে

নিজের প্রতি শতভাগ সৎ থাকার চেষ্টা করেও প্রতিনিয়ত কঠিন সমালোচনা এবং প্রতিকূল প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয় তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘আমি এটা জোর দিয়েই বলতে পারি, আমি সবসময়ই বাস্তবটাই তুলে ধরতে চেয়েছি। যারা আমাকে অনুসরণ করেন, তারা আমার ব্যক্তিগত সংগ্রাম সম্পর্কে অবগত। বিচ্ছেদ এবং অসুস্থতা এই সবকিছুই আমি জনসমক্ষে এনেছি।’

আরও পড়ুনঃ   অভিনয় ছেড়ে প্রভা এখন মেকআপ আর্টিস্ট

তার কথায়, ‘যার ফলে অনেকে ট্রল করেছেন, অনেকে নিজের মতামত দিয়েছেন। আমি আমার জীবনের সবটা গুছিয়ে উঠতে পেরেছি তেমন নয়। আমি নিখুঁত নই, আমার ভুল হতে পারে। আমি হোঁচট খেতে পারি। তবে আরও ভলো হওয়ার চেষ্টা করছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১২

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১৪

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৫

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৬

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৭

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১৮

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৯

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

২০

Design & Developed by: BD IT HOST