২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি প্রতিনিধি : সারাদেশে গুরুত্বপূর্ণ ও রপ্তানিমুখী স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, দেশের রপ্তানিমুখী ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা একটি দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ। এসব হামলায় দেশের শিল্পখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

আরও পড়ুনঃ   আরএমপি কালচারাল ক্লাবের উদ্বোধন

শিক্ষার্থীরা বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ   টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে সব দপ্তরের দায়িত্ব রয়েছে : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

এ ছাড়া সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা সরকার ও প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১০

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১১

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৩

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৫

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৬

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৮

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৯

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST