২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

শ্যামাপূজা ও দীপাবলি আজ

অনলাইন ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছরের মতো এবারও শক্তি ও শান্তির প্রতীক দেবী শ্যামা মায়ের আরাধনায় ঘরে ঘরে পূজার আয়োজন চলছে। পূজামণ্ডপ ও বাড়িঘরে সাজসজ্জায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

মূলত দীপাবলি ‘আলোর উৎসব’ হিসেবে পরিচিত। অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় ও অন্ধকার দূর করে আলোর পথের প্রতিষ্ঠার প্রতীক এ উৎসব।

আরও পড়ুনঃ   আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো জুলাই সনদ তৈরি করা : প্রধান উপদেষ্টা

দুর্গা ও কালীপূজার মধ্যে পার্থক্য রয়েছে। দুর্গা অন্নদাত্রী ও উর্বরা শক্তির দেবী, আর কালী ঘূর্ণি প্রলয়ের প্রতীক দেবী। শাস্ত্র অনুযায়ী, কালী দেবী দুর্গার ললাট থেকে উৎপন্না, অর্থাৎ ক্রোধরূপে প্রকাশিত শক্তি। বাস্তবে কালী দেবী দুর্গারই এক রূপান্তর। শাস্ত্রমতে, দেবী কালীর ১১টি রূপের প্রতিটির আলাদা মাহাত্ম্য রয়েছে। কালীপূজার এই আরাধনাকে ‘শ্যামাপূজো’ বা ‘মহানিশি পূজা’ নামেও ডাকা হয়।

পূজা উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুনঃ   জ্বালানি নিয়ে এলো দুই জাহাজ, পথে আরও তিনটি

কালীপূজাতে গৃহে বা মন্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। তাই বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামসহ শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়।

রাজধানীর শাঁখারীবাজার, তাঁতীবাজার ও সূত্রাপুরসহ পুরান ঢাকার অনেক এলাকায় মন্ডপে বেশ ঘটা করে শ্যামাপূজা হয়। রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দিরে কালীপূজার আয়োজন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST