১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি পরিণীতি চোপড়া

অনলাইন ডেস্ক : খুব শিগগিরিই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ স্বামী রাঘব চাড্ডার সংসারে আসছে নতুন সদস্য। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসায় এরই মধ্যে অভিনেত্রীকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, যেকোনো মুহূর্তেই মিলতে পারে এই সুখবর। তবে পরিণীতি কিংবা রাঘবের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ   ২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে

চলতি বছরের আগস্ট মাসে পরিণীতি এবং তার স্বামী রাঘব চাড্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে, তাদের কোল আলো করে আসছে প্রথম সন্তান।

ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন এই দম্পতি, যেখানে লেখা ছিল, ‘এক যোগ এক সমান সমান তিন।’ সেই সঙ্গে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’

২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের পর থেকে পরিণীতিকে আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি।

আরও পড়ুনঃ   সুইমিংপুলে কি সালোয়ার কামিজ পরে নামবে, প্রশ্ন রুনা খানের

হাসপাতালে ভর্তির খবরের মাঝেও গত শনিবার ধনতেরস উপলক্ষে নিজের আলোয় মোড়া বাড়ির বাগানের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন হবু মা পরিণীতি চোপড়া। আপাতত নতুন অতিথি আসার অপেক্ষায় প্রহর গুনছেন তারকা দম্পতি ও তাদের অনুরাগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST