১৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান

অনলাইন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি টালিউডেও সমানভাবে ব্যস্ত তিনি। শুধু পর্দাতেই নয়, সামাজিক মাধ্যমেও বেশ সরব জয়া। নিজের নানান মুহূর্ত ও ছবি প্রায়ই ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

তবে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে কখনও কখনও বুলিংয়ের মুখেও পড়তে হয় এই অভিনেত্রীকে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বাদশ পর্বে সে বিষয়েই খোলামেলা আলোচনা করেছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পডকাস্টে বিশেষ অতিথি হয়ে হাজির হয়েছিলেন জয়া।

আরও পড়ুনঃ   পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি

বুলিং প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয়না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।’

আরও পড়ুনঃ   সেরা অভিনেতা শাহরুখ, সেরা অভিনেত্রী রানি মুখার্জি

অতীতের প্রতি নিজের টান নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষায়,‘আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন।’

উল্লেখ্য, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST