১৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারত সিরিজের আগে ফের দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ফরম্যাটের সিরিজ শুরু হচ্ছে আগামী রোববার থেকে। তিন ম্যাচের ওয়ানডে দিয়ে পরাশক্তি দুই দলের এই লড়াই শুরু হবে। কিন্তু তার আগেই একের পর এক চোটের ধাক্কা লাগছে অজি শিবিরে। অন্তত দুটি ওয়ানডের জন্য আগেই ছিটকে পড়েন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। এ ছাড়া অ্যাডাম জাম্পা ছুটি নেন প্রথম ম্যাচ থেকে। এবার নতুন করে পুরো ওয়ানডে সিরিজই শেষ হয়ে গেল ক্যামেরন গ্রিনের।

২৬ বছর এই অলরাউন্ডারের চোট অবশ্য কেবল ভারত সিরিজই নয়, আসন্ন অ্যাশেজ সিরিজের আগেও অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হতে পারে। গ্রিনের চোট নিয়ে জানা গেছে, তার লো গ্রেড সাইড সোরনেস (পেট কিংবা পিঠের নিচের দিকে ব্যথা) রয়েছে। গত বছরের অক্টোবরে চোট সারাতে গ্রিনের সার্জারি হয়েছিল, যে কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। জাতীয় দলে ফিরলেও তিনি বোলিং করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছিল। ফলে তিনি খেলতেন কেবল বিশেষজ্ঞ ব্যাটারের ভূমিকায়।

আরও পড়ুনঃ   আইপিএলে নতুন করে ডাক পেলেন আরও ৩ বিদেশি

শোনা যাচ্ছিল, ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের পরই বিশ্রাম দেওয়া হতো গ্রিনকে। এমনকি একই কারণে তাকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও রাখেনি অস্ট্রেলিয়া। তাদের লক্ষ্য ছিল অ্যাশেজের প্রস্তুতি নিতে ওই সময়ে কিছুদিন বিশ্রাম নিয়ে ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া লাল বলের শেফিল্ড শিল্ডে গ্রিনকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলানো। একইসঙ্গে ধীরে ধীরে কয়েক ওভার করে বোলিংয়ের মাধ্যমে যেন অ্যাশেজে পূর্ণ অলরাউন্ডার হিসেবে ফিরতে পারেন। এখন ভারত সিরিজের দুই ফরম্যাট থেকেই ছিটকে গেলেন গ্রিন।

তার জায়গায় অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফর্মের কারণে বাদ পড়া মার্নাস লাবুশেন। তিনিও এই মুহূর্তে শেফিল্ড শিল্ডে খেলছিলেন। হঠাৎ জাতীয় দলের দরজা খোলায় প্রথম ওয়ানডের আগে পার্থে অজি দলের সঙ্গে যোগ দিতে অ্যাডিলেড থেকে রওনা হবেন লাবুশেন। তিনি সম্প্রতি কুইন্সল্যান্ডের ১৫৯ রানের ইনিংস খেলেছেন, সবমিলিয়ে ঘরোয়া ক্রিকেটের ৫ ইনিংসে করেন ৪টি সেঞ্চুরি। জাতীয় দলে ব্যাট হাতে অধারাবাহিকতার কারণে ভারত সিরিজের জন্য প্রথমে ডাক পাননি এই ব্যাটিং অলরাউন্ডার।

এদিকে, চোটের কারণে ছিটকে পড়া গ্রিনের পুনর্বাসন শুরু করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের লক্ষ্য ১১ দিন পর হতে যাওয়া শেফিল্ড শিল্ড ম্যাচের আগে যেন তাকে সারিয়ে তোলা যায়। আগে থেকেই চোটের কবলে জর্জরিত অস্ট্রেলিয়া। টেস্ট অলরাউন্ডার ব্যু ওয়েবস্টার চোটের কারণে শিল্ড ম্যাচও মিস করেছেন। এ ছাড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের খেলা হচ্ছে না পুরো ভারত সিরিজ। এমনকি অ্যাশেজের প্রথম ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।

আরও পড়ুনঃ   ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনেই ভাঙল ৭২ বছর আগের রেকর্ড

লেগস্পিনার জাম্পার স্ত্রী হ্যারিয়েট সন্তানসম্ভবা। অল্প সময়ের মাঝে দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছে এই দম্পতি। সে কারণে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডেতে তিনি থাকছেন না। যুক্ত হতে পারেন পরের ম্যাচ থেকে। জাম্পার জায়গায় প্রথম ওয়ানডের জন্য ম্যাথু কুনেমান অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেলেন তিন বছর পর। এ ছাড়া জশ ইংলিস এখনও পায়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠেননি। স্কোয়াডে নেই উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারিও। মূলত আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতি হিসেবে শেফিল্ড শিল্ডে খেলছেন তিনি। দ্বিতীয় ওয়ানডে থেকে তিনি জাতীয় দলে যুক্ত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST