১৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই সনদকে আইনিভাবে বৈধ ও সংসদে কার্যকর করতে হবে : শহীদ মুগ্ধের বাবা

অনলাইন ডেস্ক : জুলাই সনদকে আইনিভাবে বৈধ ও সংসদে কার্যকর করার দাবি জানিয়েছেন জুলাই বিপ্লবে প্রাণ হারানো আলোচিত মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, জুলাই সনদ যদি প্রকৃত অর্থে জনগণের স্বপ্নের প্রতিফলন হতে চায়, তবে সেটিকে আইনি বৈধতা দিয়ে সংসদের প্রথম দিন থেকেই কার্যকর করতে হবে। শুধু ঘোষণার আনুষ্ঠানিকতা নয়, বাস্তবায়নের নিশ্চয়তা চাই।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবন চত্বরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মীর মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি শহীদ মীর মুগ্ধের বাবা। আমাদের কথা একটাই– জুলাই সনদ ঘোষণার আগে সরকারকে স্পষ্টভাবে বলতে হবে, এর আইনি ভিত্তি কী এবং কবে থেকে কার্যকর হবে। আমরা চাই, এটা সংসদের প্রথম দিন থেকেই বাস্তবায়ন হোক।’

আরও পড়ুনঃ   যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত

তিনি জানান, আন্দোলনের পক্ষ থেকে পুলিশকে আগেই জানানো হয়েছিল যে, ‘অনুষ্ঠান করব কি করব না’ –এমন প্রশ্নের কোনো জায়গা নেই।

‘আমরা এখানে এসেছি আমাদের দাবি নিয়ে। সনদ যদি হয়, তবে সেটা শুধু প্রতীকী কিছু হবে না– আইনি ও সাংবিধানিকভাবে বৈধ করতে হবে,’ যোগ করেন মুগ্ধের বাবা।

জুলাই আন্দোলনে নিহতদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন যে, জুলাই সনদকে কেবল প্রতিশ্রুতির নথি হিসেবে নয়, বরং সংসদে আলোচনার মাধ্যমে আইন হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদের মতে, আইনি ভিত্তি ছাড়া এই সনদ শুধু একটি রাজনৈতিক ঘোষণায় সীমাবদ্ধ থাকবে।

আরও পড়ুনঃ   মুশফিককে নিয়ে সুখবর দিলো বরিশাল

মীর মোস্তাফিজুর রহমানের কথায়, ‘আমাদের সন্তানেরা দেশ ও ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে। তাই আমরা চাই, সেই আত্মত্যাগের মর্যাদা যেন কাগজে নয়– সংবিধান ও সংসদের ভেতর প্রতিফলিত হয়।’

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় উত্তেজনা ছড়ায়। নিহত ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন সংসদের দক্ষিণ প্লাজায়, যেখানে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা। পরে পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে দুপুরের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১০

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১১

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১২

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৪

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৫

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৬

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৯

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

২০

Design & Developed by: BD IT HOST