১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচন : ৮ অনিয়মের অভিযোগে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : রাকসু নির্বাচনে ৮ অনিয়মের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। সকালের দিকে ভোটগ্রহণের পরিবেশকে শান্তিপূর্ণ ও সন্তোষজনক উল্লেখ করলেও দুপুরের পর শিবির প্যানেলের নেতারা ৮টি অনিয়মের অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টায় রাবির কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা।

অভিযোগে তিনি বলেন, ভোট দেওয়ার পরপরই অমোচনীয় কালি মুছে যাচ্ছে। নির্বাচন কমিশন অনুমতি দিলেও ইসমাইল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্র বাণিজ্য ভবন ও স্যার জগদীশ চন্দ্র বসু ভবন ভোটকেন্দ্রের শিক্ষার্থীদের চিরকুট হাতে নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

অভিযোগে তিনি আরও বলেন, ছাত্রদল ও আধিপাত্যবিরোধী প্যানেলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের ১০০ গজের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালাচ্ছেন। খালেদা জিয়া ও হবিবুর রহমান হলের পাশে ছাত্রদল বুথ নির্মাণ করেছেন, যা কমিশন আইনে বৈধ নয়। এখানে কমিশন পক্ষপাত করছেন।

আরও পড়ুনঃ   নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

শিবিরের ফাহিম রেজা অভিযোগ করেন, ক্যাম্পাসে এখন বহিরাগতরা প্রবেশ করছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কড়াকড়ি শিথিল করে দিয়েছে। অন্যদিকে নীতিমালা লঙ্ঘন করে বুধবার দিবাগত রাতে ক্যাম্পাসে ভোট চেয়ে দেয়াল লিখন করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ফাহিম রেজা বলেন, শিবির মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। জামায়াত নাকি অস্ত্রের রাজনীতি করছে। ছাত্রদলের একজন সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে বসে থেকে এসব গুজব ছড়ানোর নেতৃত্ব দিচ্ছেন। রাবি ছাত্রদলের সভাপতি নিজেও ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন। আমরা এসব বিষয়ে কমিশনে অভিযোগ করেছি। কমিশন এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি।

আরও পড়ুনঃ   নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক, সরকার বুঝতে চাইছে না: সালাহউদ্দিন

শিবির প্যানেলের এই প্রার্থী বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের ওপর আমাদের আস্থা আছে। আমরা নির্বাচনে থাকতে চাই এবং আছি। কিন্তু আমাদেরকে নিয়ে এমন আরচণ করা হলে তা আমরা মেনে নেব না।

অন্যদিকে শিবির প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, এই নির্বাচন নিরপেক্ষ হয়েছে কিনা সেটি ফলাফলের পর বলা যাবে। আমরা নির্বাচন কমিশনকে বাধ্য করব সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা করার জন্য। কোনো পক্ষপাত হলে আমরা মেনে নেব না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST