১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রার্থী হয়ে ‘জীবনের প্রথম ভোট’: অনুভুতি জানালেন এজিএস প্রার্থী এষা

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। এই ভোট প্রদানই এষার প্রথম ভোট দেয়া। তিনি বলেন, নিরাপত্তাসহ সব বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের কার্যক্রম ঠিকঠাক আছে। ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত প্রশাসন যেন এভাবে অনড় ও সজাগ থাকে।

আরও পড়ুনঃ   রাকাব পরিচালনা পর্ষদের ৫৮৫ তম সভা অনুষ্ঠিত

এষা মন্তব্য করেন, যেকোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হলে প্রশাসন এবং শিক্ষার্থীরা মিলে সেটি প্রতিহত করবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এষা বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের শিক্ষার্থী।

জাহিন বিশ্বাস এষা বলেন, ‘জীবনের প্রথম ভোট দিয়েছি আজকে। বলতে গেলে আমাদের সকলেরই আজকে জীবনের প্রথম ভোট প্রদান করা। উৎসবমুখর পরিবেশে ব্যাপারটা উপভোগ করছি। কীভাবে ভোট দিতে হবে সেই নির্দেশনা যদিও আগে পেয়েছি।’

আরও পড়ুনঃ   বাংলাদেশের যেকোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায় বেশি: ফাওজুল কবির

তিনি আরও বলেন, ‘ভেতরে যারা ছিলেন আমাদের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। নিখুঁতভাবে ভোট প্রদান করার যে কর্মসূচিটা সেটি কিন্তু আমরা করছি এবং আমরা আশা রাখছি, এভাবেই সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা বজায় রেখেই আমরা ভোট প্রদান করতে পারব শেষ পর্যন্ত।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST