১৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৫অক্টোবর-২৫) সকালে উপজেলার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক, বাঘা থানা পুলিশের সদস্য এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীরা।

অভিযান চলাকালে প্রায় দুই হাজার মিটার অবৈধ ইলিশ ধরার জাল ও তিন কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ঘাটে এসে জব্দকৃত জাল জনসন্মুখে পুড়িয়ে দেয়া হয় এবং ইলিশ মাছ গুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধে সরকার নির্ধারিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা চাই সবাই সচেতন হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশের উৎপাদন টিকে থাকে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ   আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

উল্লেখ্য, সরকার ঘোষিত নিষিদ্ধ সময় (১২ অক্টোবর থেকে ২ নভেম্বর) পর্যন্ত দেশের সব নদ-নদীতে মা ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। মা ইলিশ সংরক্ষণে এই সময় বাঘা উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST