১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়

অনলাইন ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সীমান্তে নিয়মিত টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই আহত বিজিবি সদস্যকে দ্রুত রামু সিএমএইচে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুনঃ   ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক’ বাতিল

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টা ১২ মিনিটে বিজিবির নিজস্ব হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর চলমান সংঘর্ষের কারণে মাইন বিস্ফোরণের ঝুঁকি বেড়ে গেছে। সীমান্তে টহলরত সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST