১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শিক্ষার্থীদের খাদ্যাভ্যাসে সুরক্ষা নিশ্চিত করতে জনসচেতনতামূলক কর্মসূচি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শিক্ষার্থীদের খাদ্যাভ্যাসের সুরক্ষা নিশ্চিত এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্যের বার্তা পৌঁছে দিতে জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রোববার (১২ অক্টোবর) দুপুরে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম।

কর্মসূচিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ইয়ামিন হোসেন। তিনি শিক্ষার্থীদেরকে নিরাপদ খাদ্যের গুরুত্ব, অনিরাপদ খাদ্যের ক্ষতি, খাবার সংরক্ষণ, রান্নার সঠিক তাপমাত্রা, হাত ধোয়ার সঠিক পদ্ধতি এবং নিরাপদ পানি ব্যবহারের উপায় সম্পর্কে বিস্তারিত জানান। তিনি শিক্ষার্থীদের নির্দেশ দেন, বিদ্যালয় ও আশেপাশের খাদ্যস্থাপনায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ইয়ামিন হোসেন বলেন,“নিরাপদ খাদ্য শুধু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নয়, এটি জাতির ভবিষ্যতের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই নিরাপদ খাদ্যের গুরুত্ব বোঝে, তারা নিজেদের পরিবার ও সমাজকে সচেতন করতে পারবে। অনিরাপদ খাদ্য ব্যবহারের কারণে শিশুদের মধ্যে নানা রোগব্যাধি ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।”

আরও পড়ুনঃ   বাউবি গাজীপুর ক্যাম্পাসে ইনোভেশন (শোকেসিং) ২০২৪ কর্মশালা

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত বলেন,“বর্তমানে বাজারে বিক্রি হওয়া অনেক খাবারে রাসায়নিক পদার্থের অপব্যবহার হচ্ছে, যা মানুষের দেহে ধীরে ধীরে ক্ষতি করছে। শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা একান্ত জরুরি। তারা ভবিষ্যতে পরিবার এবং সমাজকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করতে পারবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম বলেন,“শিক্ষার্থীদের সুস্থ ও শক্তিশালী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। কীটনাশকের অপব্যবহার, খোলা খাবারের ঝুঁকি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা আমাদের দায়িত্ব।” তিনি আরও শিক্ষকদের আহ্বান জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা তৈরি করতে এবং দেশীয় ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস শেখানোর ওপর গুরুত্ব দিতে।

আরও পড়ুনঃ   ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

উক্ত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ শিক্ষকদের হাতে নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা, গণবিজ্ঞপ্তি, পোস্টার, বুকলেট ও লিফলেট বিতরণ করে। এতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও নিরাপদ খাদ্য বিষয়ে বিস্তারিত তথ্য ও জ্ঞান অর্জন করেন। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা লাভের পাশাপাশি সমাজে অন্যদের সচেতন করার দায়িত্বও বুঝতে শিখেছেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই ধরনের সচেতনতা কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে স্থায়ী অভ্যাস হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতের প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১০

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১১

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১২

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৩

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৪

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৬

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৭

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৮

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৯

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST