১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সেঞ্চুরিতে কোহলিকে ছুঁয়ে একাধিক রেকর্ড গড়লেন গিল

অনলাইন ডেস্ক : ভারতের অধিনায়ক হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলে বেশ কিছু রেকর্ড গড়েছেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তত ২ হাজার রান করেছেন, এমন ভারতীয় ক্রিকেটারের সংখ্যা মাত্র সাতজন। তাদের মধ্যে শীর্ষে উঠে এলেন গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার েখন গিল। যেখানে তার মোট রান হল ২৭৫০। তিনি টপকে গেছেন ঋষভ পান্তকে।

আরও পড়ুনঃ   এসএসসির ফল রোববার, জানা যাবে যেভাবে

এই ইনিংস খেলার পথে অধিনায়ক হিসেবে ১ হাজার রান পূর্ণ করেছেন গিল। টেস্ট অধিনায়ক হিসাবে তার সংগ্রহ ৯৩৩। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে করেছেন ১৭০ রান। ফলে অধিনায়ক হিসাবে তার মোট সংগ্রহ এখনও পর্যন্ত ১১০৩ রান। দেশের তৃতীয় দ্রুততম অধিনায়ক হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ১৫টি ইনিংসে ১ হাজার রান পূর্ণ করার রেকর্ড রয়েছে কোহলি এবং সুনীল গাভাস্কারের।

আরও একটি ক্ষেত্রে রোহিতকে টপকে গেছেন গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরিতে এত দিন যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন গিল এবং রোহিত। দু’জনেরই এত দিন সেঞ্চুরির সংখ্যা ছিল ৯টি। এবারের সেঞ্চুরিসহ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গিলের সেঞ্চুরি সংখ্যা ১০টি।

আরও পড়ুনঃ   বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

কোহলির একটি নজিরও স্পর্শ করেছেন গিল। এক বর্ষ পঞ্জিতে অধিনায়ক হিসেবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড একক ভাবে ছিল কোহলির দখলে। ২০১৭ এবং ২০১৮ সালে তিনি পাঁচটি করে সেঞ্চুরি করেছিলেন। ২০২৫ সালে গিলেরও পাঁচটি সেঞ্চুরি হয়ে গেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST