১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ছেলের সঙ্গেই কেক কেটে জন্মদিন উদযাপন অপু বিশ্বাসের

অনলাইন ডেস্ক :  ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ (শনিবার)। ক্যারিয়ারে শতাধিক সিনেমারও বেশি ছবিতে কাজ করেছেন এই নায়িকা। জীবনের ৩৬টি বসন্ত পেরিয়ে এবার ৩৭ এ পা রাখলেন অপু বিশ্বাস।

দিনটি উপলক্ষে সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের ভক্তমহলে দেখা গেছে উচ্ছ্বাস। তারা তাদের প্রিয় নায়িকাকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানান। তবে জন্মদিনের শুরুর প্রহরে নায়িকার জন্য একটি বিশেষ মুহূর্ত আসে। কারণ, এ সময় তার একমাত্র ছেলে সন্তান আব্রাম খান জয় মা কে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

শুক্রবার মধ্যরাতে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস। দেখা যায়, একটি আকর্ষণীয় বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন অপু বিশ্বাস ও ছেলে আব্রাম। এ সময় মা কে শুভেচ্ছা জানায় সে; বলে ওঠে- মম? হ্যাপি বার্থডে। এরপর অপু ছেলেকে আদর দিয়ে কেক কাটার আয়োজনে চলে যান। তবে এ সময় ঘটে যায় একটি মজার ঘটনাও! ছোট্ট আব্রাম কেকে থাকা মোমবাতি ফু দিয়ে নেভাতে পারছিল না, তাই বার বার ফু দিচ্ছিল। পরে অপু এক ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেন এবং হেসে ওঠেন। বলেন, চলো এবার কেক কাটি। এরপর কেক কাটেন তারা; একে অপরকে খাইয়ে দেয়।

আরও পড়ুনঃ   গণমাধ্যমে প্রকাশের পর খালেদা জিয়ার বায়োপিক থেকে বাদ নিপুণ

এই ভিডিও অনুরাগীদের মাঝে ব্যাপক মন কাড়ে। তারকারা থেকে শুরু করে ভক্তরা মন্তব্যঘরে সমানতালে অপুকে শুভেচ্ছা জানান, ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যঘর।

উল্লেখ্য, অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। তার জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে। তবে বর্তমান সময়ে শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে তার অতীত নিয়ে প্রায়ই আলোচনায় আসেন নায়িকা।

আরও পড়ুনঃ   আমাদের এখনও বিবাহবিচ্ছেদ হয়নি : বুবলী

এদিকে, অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল অভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেন। নানা ঘটনার জন্ম দিয়ে তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর ২০১৭ সালে সেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু। এ নিয়ে দুজনের দ্বন্দ্ব দেখা দেয়। অবশেষে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শাকিব-অপুর দাম্পত্য জীবনের ইতি ঘটে।

তবে ছেলে জয়কে সঙ্গে নিয়ে শাকিব-অপুকে আমেরিকায় একসঙ্গে দেখা যায় এবং ফের আলোচনায় আসেন দাম্পত্য জীবনে। তবে এবারের অপু বিশ্বাসের জন্মদিনের প্রহরে শাকিব খানের উপস্থিতি ছিলো কি না, তা নিয়েও ভক্তমহলে ছিলো প্রশ্ন-কৌতূহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST