১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তার নাম স্বাধীন আহমেদ। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পাশের মাঠে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের ওই সময়ে স্বাধীন কাজলা গেট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছিলেন। তিনি জুবেরী ভবনের আগে শেখ রাসেল মডেল স্কুলের পাশের মাঠে পৌঁছালে দুই-তিনজন অজ্ঞাতপরিচয় যুবক তাঁর পথরোধ করে। কথা বলার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর থুতনি ও বাঁ হাতে আঘাত লাগে। পরবর্তীতে বাঁ হাতে গভীর ক্ষত হওয়ায় সেলাই দিতে হয়।

আরও পড়ুনঃ   ভুঞাপু‌রে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কে‌টে পালালেন স্ত্রী

স্বাধীনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রুয়েট প্রশাসনের শিক্ষক ও কর্মকর্তারা রাতেই হাসপাতালে ছুটে যান।

আরও পড়ুনঃ   শেরপুরে কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা: পুলিশ

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার বলেন, ‘ঘটনাস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়, তাই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে এবং রুয়েট প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, এ ঘটনায় শনিবার সকাল পর্যন্ত থানায় মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-এর সমাপনী ও পুরস্কার বিতরণী

১

হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

২

এসআরবির অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রফেতার

৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

৪

ট্রেনের ছাদ থেকে রাবি রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

৭

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

৮

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

৯

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

১০

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

১১

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

১২

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

১৩

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

১৪

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

১৫

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

১৬

নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১৭

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

১৮

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৯

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST