১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের মামলার প্রধান আসামি সোহানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শুক্রবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে তাহেরপুর চৌকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহান (২০) বাগমারা থানার তাহেরপুর চৌকিরপাড়া এলাকার স্বপনের ছেলে।

শনিবার (১১ অক্টোবর) সকালে র‍্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী তরুণী ও সোহান তাহেরপুর কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই বিয়ের প্রলোভনে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে নিজ বাড়িতে আবারও শারীরিক সম্পর্ক স্থাপনের পর তরুণী বিয়ের কথা তুললে সোহান বিয়ে করতে অস্বীকার করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে সোহানকে প্রধান আসামি করে বাগমারা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   বাগমারায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও স্কাফ সিরাপ জব্দ

তানোরে তুলার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১০

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত

১১

ঐতিহ্য বহনকারী রাজশাহীর সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

১২

তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী : সমাজকল্যাণ মন্ত্রী

১৪

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১৫

হাদি-হত্যা : ভারতে ফয়সাল গ্রেফতার,ফেরত আনার প্রক্রিয়া শুরু

১৬

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

১৭

যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই : রাজশাহী জেলা প্রশাসক

১৮

রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

প্রত্যন্ত এলাকায় ছাত্রদের নিয়ে বিএলভির সুপার কম্পিটিশন, কুরআন উপহার

২০

Design & Developed by: BD IT HOST