১১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক সরবরাহ করা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা সবাই প্রাণ হারিয়েছেন। কারখানাটি মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক সরবরাহ করত।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) ‘অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম’ নামে একটি কোম্পানির কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে ১৩০০ একরের কারখানাটির একটি ভবন সম্পূর্ণভাবে ধসে গেছে। বিস্ফোরণের মাত্রা এত বেশি ছিল যে, এটি কয়েক মাইল দূরের বাড়িঘরেও অনুভূত হয়েছে।

আরও পড়ুনঃ   ভারতে অ্যাম্বুলেন্সে অসুস্থ স্বামীর সামনে নারীর শ্লীলতাহানি

বিস্ফোরণস্থল বিস্ফোরকে বোঝাই থাকায় সেখানে উদ্ধারকারীরা প্রথমে যাননি। তাদের আশঙ্কা ছিল আবারও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

টেনেসির হাম্পপ্রিস কাউন্টির নিরাপত্তা বাহিনীর সদস্য ক্রিস ডেভিস বলেছেন, “বলার কোনো ভাষা নেই। এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।” তিনি জানিয়েছেন, এ ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে সংখ্যাটি কত সেটি প্রকাশ করেননি।

কোম্পানিটির ওয়েবসাইটে বলা আছে, তারা সেনাবাহিনী, অ্যারোস্পেস এবং ভবন ভাঙার কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিস্ফোরক সরবরাহ করে থাকে। এছাড়া বিদেশি সেনাবাহিনীও এসব বিস্ফোরক ব্যবহার করে।

আরও পড়ুনঃ   চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

বাকসনোর্ট শহরের বনাঞ্চলীয় পাহাড়ি এলাকায় তাদের কোম্পানি অফিস ও এর কারখানা অবস্থিত। সেখানে আটটি ভবন ছিল। এগুলো নাসভিলের দক্ষিণপূর্বের ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত।

পাবলিক নথি থেকে জানা গেছে, ‘অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম’ বিস্ফোরক ও অস্ত্র তৈরির বেশ কয়েকটি সামরিক চুক্তি পেয়েছে। যেগুলো বেশ পুরোনো।

সূত্র: এপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST