৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে সরকারি ও আধা-সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে: জিএম কাদের

অনলাইন ডেস্ক : ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জিএম কাদের। এবার সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন।

এ সময় জিএম কাদের বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, সেটার বিষয়ে আমাদের মতামত হলো, এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। কেননা, শেখ হাসিনা সরকারের যে নির্বাচন নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিল যেখানে দল তার প্রতিপক্ষে নিজের দলের লোকের সঙ্গেই কম্পিটিশন করেছিল। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে তারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করেই। এখনো মোটামুটি সরকারি দল এবং আধা-সরকারি দল এই দুটোর মধ্যেই নির্বাচন হচ্ছে।

আরও পড়ুনঃ   দেশে ফিরেছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াত নেতাদের শুভেচ্ছা

তিনি আরও বলেন, সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ একেবারে নিউট্রাল গভর্মেন্টের আন্ডারে হয় তাহলে একপাশে থাকে একপক্ষ, আরেকপাশে থাকে তার প্রতিপক্ষ। এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ-সরকারি পক্ষ এই ধরনের দুটি দলের কম্পিটিশন হচ্ছে। প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না। সে কারণে মনে করি এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্বনির্ধারিত দলের সম্ভাবনা আছে।

জিএম কাদের বলেন, সরকারি দল হলো, সরকার যাদেরকে গ্রহণ করেছে যে এনারা আমাদের নিয়োগকর্তা এবং অভিভাবক। তারা যে দল গছন করেছে, সরকার সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছে এবং সেই দলের দুজন অ্যাভাইজার এখনো মন্ত্রিসভায় আছেন। তারা যেখানেই যাচ্ছে, যেকোনো দলীয় সদস্য একেবারে সরকারি প্রটোকল পাচ্ছেন, সুযোগ-সুবিধা পাচ্ছেন। সরকারি দল হিসেবে যা পাওয়া দরকার সবই তারা পাচ্ছেন। তাদের পৃষ্ঠপোষক হিসেবে যে দলটি আছে, তারা জামায়াতে ইসলামী এবং আরও কিছু দল। উনারা সরকারি দল হিসেবেই ফাংশন করছেন। আর আধা সরকারি দল হলো বিএনপি। তারা হান্ড্রেড পার্সেন্ট সরকারকে কন্ট্রোল করতে পারছেন না। কিন্তু মোটামুটি ৫০ ভাগের বেশি হলেও তারা সরকারকে কন্ট্রোল করছে। সরকারের সঙ্গে সরকারের নির্বাচনের জায়গায়, সরকারের সঙ্গে আধা সরকারের একটা নির্বাচন হচ্ছে। এখনও ৫০ ভাগের বেশি লোককে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনার সময়েও তাই হয়েছে, এখনও তাই চলছে, শেখ হাসিনা ৫০ শতাংশকে বাইরে রাখার পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, এখন প্রশাসনিক আদেশে করা হচ্ছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১০

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১১

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৩

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১৪

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৫

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৬

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৯

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST