২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ব্যাপক আলোচনায় থেকেও অবিক্রিত অশ্বিন, ক্যারিবীয় ব্যাটার সবচেয়ে দামি

অনলাইন ডেস্ক : অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটাররাই কেবল বিসিসিআই থেকে বিদেশি লিগে খেলার অনুমোদন পায়। ভারতীয় ক্রিকেটকে বিদায় জানানোয় সেই দুয়ার খুলে যায় রবিচন্দ্রন অশ্বিনের সামনেও। এরপর সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে তার খেলা নিয়েও বেশ আলোচনা হয়েছিল। এমনকি আমিরাতের লিগটিতে সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার ডলার ভিত্তিমূল্য ধরা হয় অশ্বিনের।

অথচ ভারতীয় এই অলরাউন্ডারকে নেয়নি আইএল টি-টোয়েন্টির কোনো ফ্র্যাঞ্চাইজি। গতকাল (বুধবার) টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রথম ডাকে দল না পাওয়া অশ্বিন পরের এক্সিলারেটেড অকশনে ডাকই পাননি। ফলে ছয় অঙ্কের ভিত্তিমূল্যের তালিকায় থাকা একমাত্র ক্রিকেটার হিসেবে অবিক্রিত থাকেন তিনি। যদিও অশ্বিনের আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার খেলার দরজা একেবারেই বন্ধ হয়ে যায়নি। দল পেতে পারেন ওয়াইল্ড কার্ড ক্রিকেটার হিসেবে।

আরও পড়ুনঃ   ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া, টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

ইএসপিএন ক্রিকইনফো বলছে, ওয়াইল্ডকার্ড অপশন হিসেবে ডাক পেতে পারেন অশ্বিন। বিশেষ করে এমআই এমিরেটস ও ডেজার্ট ভাইপার্সের ওয়াল্ড কার্ড সাইনিং এখনও বাকি আছে। এবারের নিলামে ভাইপার্সই একমাত্র দল যারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনির্দিষ্টকালের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া বন্ধ রাখলেও, দেশটির ক্রিকেটার কিনেছে। ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়ে পাকিস্তানের তিনজনকে– ফখর জামান (৯৭ লাখ টাকা), নাসিম শাহ (৯৭ লাখ টাকা) ও হাসান নওয়াজ (সাড়ে ৪৮ লাখ টাকা)।

এবারের আইএল টি-টোয়েন্টিতে নিলামে ওঠা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আন্দ্রে ফ্লেচার। তাকে ২ লাখ ৬০ হাজার (৩ কোটি ১৬ লাখ টাকা) ডলারে কিনেছে এমআই এমিরেটস। এ নিয়ে টানা চতুর্থ আসরে এই ক্যারিবীয় তারকা লিগটিতে দল পেয়েছেন। ফ্লেচারের কাছাকাছি পারিশ্রমিকে (২ লাখ ৫০ হাজার ডলার) দুবাই ক্যাপিটালস কিনেছে ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার স্কট কারিকে। এ ছাড়া আরেক ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডসনকে ১ লাখ ৭০ হাজার ডলারে গালফ জায়ান্টস এবং আফগান পেসার নাভিন-উল-হককে ১ লাখ ডলারে নিয়েছে এমআই এমিরেটস।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা

নিলামে আরব আমিরাতের পেসার জুনাইদ সিদ্দিকও চমক দেখিয়েছেন। তাকে ১ লাখ ৭০ হাজার ডলারে রাইট-টু-ম্যাচ কার্ডের ভিত্তিতে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্জ। তারই আরেক স্বদেশি মুহাম্মদ রোহিদ ১ লাখ ৪০ হাজার ডলারে এমআই এমিরেটসের স্কোয়াডে যুক্ত হয়েছেন। এ ছাড়া এবার বাংলাদেশ থেকে তিনজন দল পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি আইএল টি-টোয়েন্টিতে। সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলারে এমিরেটস, ৮০ হাজার ডলারে তাসকিন আহমেদকে নিয়েছে শারজাহ। এর আগে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দুবাই ক্যাপিটালস দলে নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১০

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১১

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১২

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৩

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

১৪

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

১৫

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

১৬

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

১৭

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১৮

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১৯

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST