২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

গাজার জলসীমায় ঢুকে পড়েছে একটি নৌকা, পেছনে আরও ২৩টি

অনলাইন ডেস্ক : গাজার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলোর মধ্যে অন্তত একটি ইতোমধ্যে গাজার জলসীমায় প্রবেশ করেছে। তবে সেটি আটক হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পেছনে আরও অন্তত দুই ডজন নৌকা গাজার উপকূলের পথে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুনঃ   সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে চুপিসারে বিদায় নিলেন ডোনাল্ড লু

সংবাদমাধ্যমটি বলছে, গাজার উপকূলের দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত একটি নৌকা গাজার জলসীমায় প্রবেশ করেছে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামের নৌযানটি বর্তমানে গাজার ভেতরে অবস্থান করছে।

তবে সেটি ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

এরই মধ্যে ইসরায়েলি কমান্ডো বেশ কয়েকটি নৌকা আটক করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২৪টি নৌযান। তাদের মধ্যে কয়েকটি গাজার জলসীমার কাছাকাছি পৌঁছে গেছে।

আরও পড়ুনঃ   শতবছর বয়সে ‘দুধের দাঁত’ গজিয়েছে বৃদ্ধের, গ্রামে মহাভোজ!

এর আগের প্রতিবেদনে বলা হয়েছিল, অন্তত ২৬টি নৌযান এখনো গাজার উদ্দেশ্যে যাত্রা জারি রেখেছে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার জানাচ্ছে, এসব নৌকার মধ্যে কয়েকটি গাজার উপকূল থেকে প্রায় ৫০–৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST