১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

প্যারিস ফ্যাশন উইকে র‍্যাম্প মাতালেন ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক : লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। র‍্যাম্পে হেঁটে সবার আলোচনায় এখন অভিনেত্রী। মনিষ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি পরে র‍্যাম্পে হেঁটেছেন তিনি। সেখানে ঐশ্বরিয়ার উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

প্যারিস ফ্যাশন উইকের শো–এর ব্যাকস্টেজে ঐশ্বর্যের সঙ্গে দেখা হয় ইনফ্লুয়েন্সা আদিত্য মদিরাজুর। তিনি ঐশ্বরিয়াকে বলছেন, আমার বিয়ে হয়েছে শুধু আপনার জন্যই!

পরে সেই আলাপচারিতার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন— ‘আমাদের হৃদয়ের রানি… স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করার… এখনও গোটা বিষয়টি অবিশ্বাস্য লাগছে।’

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শোনা যায়, আদিত্য বলছেন— ‘আমার স্বামী আর আমি একসঙ্গে আছি আপনার জন্যই। আমাদের প্রথম আলাপে আমরা দু’ঘণ্টা ধরে শুধু আপনাকে নিয়েই কথা বলেছিলাম। তখনই তিনি বলেছিলেন— আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি ঐশ্বর্যকে ভালোবাস।’

আরও পড়ুনঃ   সার্জারি করে চেহারায় পরিবর্তন এনেছেন বারিশা হক

তিনি আরও বলেন, আপনাকে সামনাসামনি দেখা আমার স্বপ্ন ছিল। আপনি যেমন ভাল অভিনেত্রী, ততটাই দুর্দান্ত একজন নৃত্যশিল্পী, মানুষ— সব দিক থেকে অনন্য।

তখন ঐশ্বরিয়া বলেন, আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। যা বললেন, তা সত্যিই সুন্দর… আপনার মেয়ের জন্য আশীর্বাদ রইল, আপনাদের দু’জনের জন্য অগাধ ভালবাসা।” কথা শেষে নিজের লিপস্টিক তুলে দিয়ে বলেন—“তুমি মেকআপে ম্যাজিক করো। এটা তোমার ট্রেজার বাক্সে রাখো।’

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই প্যারিস ফ্যাশন উইকে ল’ওরিয়ালের প্রতিনিধি হিসেবে মনীষ মালহোত্রার ডিজাইন করা একটি বিশেষ শেরওয়ানি পরে হেঁটেছেন।

আরও পড়ুনঃ   বিয়ে করলেন নাদিয়া

এই শেরওয়ানিটি ছিল খুবই জমকালো—এতে ছিল হীরার ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা হীরার কাফ (হাতের গয়না) এবং পেছনে নবরত্ন হারের ঝলক।

মনীষ মালহোত্রা বলেন, এই শেরওয়ানি হলো আধুনিক ডিজাইনের মাধ্যমে ভারতীয় ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা। তার মতে, হাতে পরা কাফগুলো আংশিকভাবে বর্ম এবং আংশিকভাবে গয়না, যা একইসঙ্গে শক্তি এবং কোমলতা—দুইয়েরই প্রতীক।

ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পন্নিয়িন সেলভন ২’–এ। ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ৩৪৪.৬৩ কোটিরও বেশি। তবে তার পরবর্তী প্রজেক্ট এখনও ঘোষণা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST