৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রামেক হাসপাতালে রোগীর ভর্তির কাগজপত্র ছিড়ে ফেললেন দায়িত্বরত চিকিৎসক

স্টাফ রিপোর্টার : ‘এরা তো ডাকাত, রাতের বেলা চুরি-চামারি করে, মারামারি করে আর দিনের বেলায় চিকিৎসা নিতে আসে’। এদের চিকিৎসা হবে না,এমন মন্তব্য করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর ভর্তি সংক্রান্ত কাগজপত্র ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের বারান্দায় এঘটনা ঘটে। এতে রোগী ও তার সঙ্গে থাকা মা হতবিহব্বল হয়ে পড়েন।তবে ওই চিকিৎসকের নাম জানা যায়নি।

রোগীর নাম নয়ন (১৭)। তিনি পবার বেড়পাড়া এলাকার অটোচালক মাসুম আলীর ছেলে।

নয়নের বাবা মাসুম আলী ছেড়া কাগজপত্র নিয়ে এসে অভিযোগ করে বলেন, গত রবিবার প্রতিবেশির হামলায় তার ছেলে নয়ন জখম হয়। ওইদিন রাত ১০টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৩৩ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন।

আরও পড়ুনঃ   নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স: সমাজকল্যাণ মন্ত্রী

পরের দিনও তার চিকিৎসা করা হয়। তবে সর্বশেষ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে রাউন্ডে এসে এক ডাক্তার হঠাৎ করেই রোগীর ভর্তি সংক্রান্ত কাগজপত্র ছিড়ে টুকরো টুকরো করে ফেলেন।

কারণ জানতে চাইলে রাগান্বিত হয়ে রোগীর মাকে বলেন ‘এরা তো ডাকাত, রাতের বেলা চুরি-চামারি করে, মারামারি করে আর দিনের বেলায় চিকিৎসা নিতে আসে’। এদের চিকিৎসা হবে না, বলে তিনি অন্য রোগীর কাছে চলে যান।

আরও পড়ুনঃ   আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি সানাউল্লাহ

এদিকে রোগীর কাগজপত্র ছিড়ে ফেলায় বিপাকে পড়েন রোগী ও সঙ্গে থাকা মা-বাবা। তবে তারা চিকিৎসকের নাম জানাতে পারেননি।

মাসুম আলী অভিযোগ করেন, এ বিষয়ে তিনি পরিচালকের কাছে অভিযোগ দেবেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস ফোন রিসিভ না করায় তার মতামত জানা যায়নি।

তবে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এফএম শামিম আহমেদ বলেন, বিষয়টি অবগত নই। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে তিনি ব্যবস্থা গ্রহন করবেন। তিনি এ ব্যাপারে ভুক্তভোগীকে অভিযোগ করার পরামর্শ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST