৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ওরা ট্রফি নিয়ে পালিয়ে গেছে : সূর্যকুমার

অনলাইন ডেস্ক : এশিয়া কাপের ফাইনাল শেষ হলেও নানা বিষয়ে বিতর্ক থামছেই না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ভারত ট্রফি গ্রহণ না করার ঘটনা নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তার দাবি, ভারতীয় দল অপেক্ষা করলেও এসিসি কর্মকর্তারাই ট্রফি নিয়ে ‘পালিয়ে গেছেন!’

রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। এরপরই ভারতীয় দল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে শিরোপা গ্রহণে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে ভারতকে ট্রফি না দিয়েই মাঠ ছাড়েন নাকভি। তখন থেকেই ক্রিকেট বিশ্বে গুঞ্জন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বা ভারত সরকারের নির্দেশেই এই সিদ্ধান্ত নেয় দল।

আরও পড়ুনঃ   দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার যাদব জানিয়েছেন, এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণই মাঠের এবং খেলোয়াড়দের। এ বিষয়ে তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্টে বিসিসিআই বা সরকারের পক্ষ থেকে আমাদের কিছুই বলা হয়নি। মাঠে আমরা নিজেরাই ওই সিদ্ধান্ত নিয়েছি।’

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমরা মাঠেই দাঁড়িয়ে ছিলাম, ড্রেসিংরুমে যাইনি। সেখানে দেখছিলাম, তারা (এসিসি কর্মকর্তারা) মঞ্চে নিজেদের মধ্যে কথা বলছিলেন। এক পর্যায়ে গ্যালারি থেকে দুয়ো শোনা যায়। এরপরই আমি দেখি, একজন প্রতিনিধি ট্রফিটা নিয়ে চলে গেল। সত্যি বলতে, ওরা ট্রফি নিয়ে পালিয়ে গেছে।’

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি: ফখরুল

এই ঘটনায় এসিসি বা মহসিন নাকভির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সবশেষ খবর, নাকভি এশিয়া কাপের ট্রফি ভারতকে দিতে রাজি হয়েছেন। তবে একটি শর্ত চাপিয়েছেন তিনি। ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদন অনুযায়ী, আয়োজকদের নাকভি জানিয়েছেন, ভারতীয় দল তাদের ট্রফি ও পদক পেতে পারে।

তবে সেই পদক এবং ট্রফি দু’টিই নাকভি নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান। সেজন্য একটি অনুষ্ঠানের আয়োজনও করতে বলেছেন তিনি। বর্তমানে বিসিসিআই যে অবস্থানে রয়েছে, তাতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা প্রায় নেই। ফলে কোথায়, কবে, কখন এই অনুষ্ঠান হবে বা হতে পারে সেটা নিয়ে কিছুই বলা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

১১

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১২

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৫

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৬

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৭

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৮

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৯

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST