২৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তি : অটোরিকশা চুরির মামলা রুজুর মাত্র ৩ ঘণ্টার মধ্যে চোরাই অটোরিকশাসহ এক চোরকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গতকাল ২৫ এপ্রিল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম টুলটলি পাড়ায় অভিযান চালিয়ে চোরকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাই অটোরিকশাটি উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো: আশিক রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্পের মো: রফিকুল ইসলামের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, অটোরিকশা চালক মো: রাসেল গত ২৪ এপ্রিল সন্ধ্যা পৌনে ৭ টায় কাশিয়াডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় রাস্তার পাশে তার অটোরিকশাটি রেখে বাগানের ভিতরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। ফিরে এসে দেখেন তিন ব্যক্তি তাঁর অটোরিকশাটি চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তিনি চিৎকার করে দৌড়িয়ে চোরদের ধরার চেষ্টা করেও ধরতে পারেন না। রাসেলের বাবা পাভেল মিয়ার উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির মামলা রুজু হয়।
আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম চোরাই অটোরিকশা উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: আব্দুল হাকিম ও তাঁর টিম গতকাল ২৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া থেকে আসামি মো: আশিককে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধার সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১০

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১১

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১২

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৪

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৬

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৭

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৮

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৯

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST