২৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৬

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন। শনিবার বিকেল ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি সড়কে উল্টে যায়।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা সাতজনকে উদ্ধার করে হাসপাতালে আনেন। এরমধ্যে মো. কাজল (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৪৬৬

পুলিশ বক্স জানিয়েছে, কাজল বাসযাত্রী ছিলেন- শুধু এটুকুই জানা গেছে। তার ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পবার স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রাজশাহীর দিকে যাচ্ছিল। আর ট্রাক যাচ্ছিল নওগাঁর দিকে। বিকেল ৫টা ১৫ মিনিটে তারা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারে যান।

আরও পড়ুনঃ   চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, আহত ৬

পবা থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম জানান, বাস-ট্রাক সংঘর্ষে ১ জন নিহত ও আহত হয়েছে ৬ জন, তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST