২৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক : অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনকে পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের পেজে দেওয়া দুইটি ফেসবুক পোস্টে তার সন্ধান পাওয়া ও উদ্ধারের বিষয়ে জানানো হয়েছে।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পোস্টে বলা হয়েছে, ‘জুলাই যোদ্ধা মামুনকে উত্তরায় নিয়ে আসা হয়েছে। একটি সরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখনও ট্রমায় আছে। প্রধান লক্ষ্য তাকে আগে সুস্থ অবস্থায় নিয়ে আসা। তাকে উদ্ধার করে নিয়ে এসেছে ডিসি উত্তরা এবং তার টিম।’

আরও পড়ুনঃ   বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

এর আগের পোস্টে বলা হয়েছে, ‘কয়েকদিন আগে নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মামুন ভাই পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে আছেন। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে। তাকে উদ্ধারের জন্য রওনা দিচ্ছি আমরা।’

মামুনের পরিবারের অভিযোগ, গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে ফোন করে সরাসরি অপহরণের হুমকি দেওয়া হয়। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে ‎রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর ওইদিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১০

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১১

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১২

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৩

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৬

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৭

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৯

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST