২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পানিতে ডুবে দাদি ও এক নাতির মৃত্যু, অপর নাতি নিখোঁজ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে পানিতে ডুবে দুই নাতি ও দাদি নিখোঁজ হন। পরে এক নাতি ও দাদির মরদেহ উদ্ধার করা হলেও অপর নাতি এখনো নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর গ্রামের চৌধুরী বাজার এলাকায় কুমার নদে এই ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার হওয়া দাদির নাম মালা বেগম (৬৮)। তিনি পশ্চিম ভাসানচর গ্রামের দিরাজউদ্দিন মৃধার স্ত্রী।

দুই নাতির নাম—দিরাজউদ্দিনের ছেলে তোতা মৃধার ছেলে তৌসিফ (৭) ও দিরাজউদ্দিনের আরেক ছেলে সারফুদ্দিন মৃধার ছেলে সোয়াদ (৬)।

মৃত ও নিখোঁজ সবাই পশ্চিম ভাসানচর গ্রামের মৃধা বাড়ির সদস্য। এর মধ্যে দাদি মালা বেগম ও তৌসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোয়াদ এখনও নিখোঁজ রয়েছে।

আরও পড়ুনঃ   শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে দুই ছাত্র হত্যা মামলা

অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বারি চৌধুরী বলেন, দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে গিয়ে আপন চাচাতো ভাই দুই শিশু সোয়াদ ও তৌসিফ পানিতে নামে। এক পর্যায়ে তারা ডুবে যায়। ওই সময় তাদের উদ্ধার করতে গিয়ে দাদি মালা বেগমও পানিতে ডুবে যান।

স্থানীয় বাসিন্দা সাগর মোল্লা বলেন, তৌসিফ ও সোয়াদ ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। দুই নাতিসহ দাদির নিখোঁজ হওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে এলাকার লোকজন জানতে পারেনি। বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার দিকে নদীতে দুটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী ফরিদপুর দমকল বাহিনীকে খবর দেন। মৃতদেহ উদ্ধারের পর মালা বেগম ও তৌসিফের পরিচয় শনাক্ত হয়।

আরও পড়ুনঃ   সিসিটিভির নিরাপত্তা বলয়ে ভবানীগঞ্জ সদর, অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ নিসার আলী বলেন, বিকেল পৌনে ৫টার দিকে দুটি মৃতদেহ নদীতে ভেসে উঠেছে বলে খবর পাই। সন্ধ্যা ৬টার দিকে সেখানে গিয়ে তাদের উদ্ধার করলে মৃতদেহের পরিচয় জানা যায়। এ সময় অপর এক শিশু নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসী আমাদের জানান। কিছু সময় খোঁজার পর সন্ধ্যা ঘনিয়ে আসায় আমরা অভিযান সমাপ্ত করি। শুক্রবার সকাল পর্যন্ত যদি নিখোঁজ শিশুটির দেহ উদ্ধার না হয় তাহলে শুক্রবার সকাল থেকে আবার অভিযান শুরু করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST