২৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশ কনস্টেবলের হেরোইন বিক্রির অডিও ফাঁস

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নারী মাদক কারবারির কাছে পুলিশের হেরোইন বিক্রির একটি অডিও ফাঁস হয়েছে। ওই পুলিশ সদস্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কনস্টেবল পদে কর্মরত। তাঁর নাম মাহফুজুর রহমান মাহফুজ। তবে মাহফুজ এই কণ্ঠ তাঁর নয় বলে দাবি করেছেন।

৩ মিনিট ৩৩ সেকেন্ডের ফাঁস হওয়া অডিও কল রেকর্ডে এক নারীর কাছে পুলিশ কনস্টেবলকে মাদক বিক্রির প্রস্তাব দিতে শোনা যায়। এ ছাড়া ওই নারী কারবারিকে মাদক কারবার চালিয়ে যেতে উৎসাহী করেন তিনি।

সম্প্রতি কনস্টেবল মাহফুজ ফোন করে কথা বলেন নগরীর রাজপাড়া থানার বাঁকির মোড় এলাকার সেলিমের স্ত্রী উম্মে খাতুনের সঙ্গে। তিনি একাধিক মাদক মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি। তাঁদের দুজনের কথোপকথনের অডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘ওই ভাবি, ৩ গ্রাম জিনিস (হেরোইন) আছে নেবেন?’ অপর প্রান্তে থাকা নারী মাদক কারবারি জবাবে বলছেন, ‘জিনিস দিয়ে আবার ধরবেন না তো আমাকে?’ জবাবে মাহফুজ বলছেন, ‘আরে না, ধরব না। ওই জিনিস নেবেন, নিলে দিয়ে দিব। নিলে একা আসেন।’ জবাবে নারী বলেন, ‘দোকানে কেউ নাই, বেটা আসলে একাই আসছি।’

আরও পড়ুনঃ   রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে উম্মে খাতুনের ছেলে সম্রাট এটি তাঁর মায়ের কণ্ঠ নিশ্চিত করে বলেন, ‘ডিবি পুলিশের মাহফুজ তিন দফায় আমাদের কাছে হেরোইন বিক্রি করেছেন। যে অডিও ফাঁস হয়েছে ওই দিন তিন গ্রাম হেরোইন বিক্রির জন্য ফোন করেছিলেন। এর আগে তিনি ১৪ গ্রাম হেরোইন বিক্রি করেছেন।’

তবে হেরোইন বিক্রির বিষয়টি অস্বীকার করে ফাঁস হওয়া অডিওর কণ্ঠ তাঁর নয় বলে দাবি করেন কনস্টেবল মাহফুজ। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এসব অভিযোগ সত্য না। অডিওর বিষয়টি ডিসি স্যার জানেন। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

আরও পড়ুনঃ   সাবেক প্রতিমন্ত্রী পলকের সব সম্পত্তি জব্দের আদেশ

ডিবি পুলিশের সূত্রমতে, তিন বছর ধরে কনস্টেবল মাহফুজ ডিবি পুলিশে কর্মরত। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে মাদক কারবারিদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোয়ারা নেওয়ার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে ডিবি পুলিশে কর্মরত থাকায় মাদক কারবারিদের সঙ্গে তাঁর সখ্য গড়ে উঠেছে। ফলে নিজেই মাদক কারবারের অপরাধে জড়িয়ে পড়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আরএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ড. রুহুল আমিন সরকার বলেন, কনস্টেবল মাহফুজের ফাঁস হওয়া অডিওসহ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১১

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১২

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৩

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৪

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৮

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৯

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

২০

Design & Developed by: BD IT HOST