২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ডাকা কর্মবিরতি টানা পঞ্চম দিনের মতো চলছে। ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বর্জন করেছেন তারা। এতে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে শিক্ষার্থীরা সেশনজটের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, উপ-উপাচার্যকে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি এবং পোষ্যকোটা পুনর্বহালের আদেশ স্থগিতের প্রতিবাদে তাদের কর্মসূচি অব্যাহত আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও তারা ঘোষণা দেন।

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

অন্যদিকে, কর্মকর্তা-কর্মচারীরা গতকাল দুপুরে ৭ দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত করে কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে পুনরায় আন্দোলনে নামবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারী শিক্ষকদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং দ্রুত কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি

এদিকে, আন্দোলনের কারণে রাকসু নির্বাচনও স্থগিত হয়েছে। ফলে প্রার্থীদের প্রচারণা কার্যত বন্ধ রয়েছে। প্রার্থীরা জানান, পূজার ছুটি ও আন্দোলন শেষে পুনরায় প্রচারণা শুরু করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, পিছিয়ে যাওয়া নির্বাচনের নতুন আচরণবিধি কার্যকর হবে এবং আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST