২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলা: অন্তর্বর্তী সরকারের নিন্দা

অনলাইন ডেস্ক : নিউইয়র্কে বিএনপি ও ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দেওয়া এক সরকারি বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত সোমবার নিউইয়র্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন এবং তাসনিম জারা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলার শিকার হন। দাবি করা হয়, এ হামলার সঙ্গে জড়িত ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থকরা।

সরকারি বিবৃতিতে এ ঘটনাকে “শেখ হাসিনার শাসনামলে প্রতিষ্ঠিত সহিংস রাজনৈতিক সংস্কৃতির একটি দৃষ্টান্ত” হিসেবে আখ্যায়িত করে বলা হয়, “আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের ঘটনা সেই লক্ষ্য অর্জনের পথে বাধা।”

আরও পড়ুনঃ   আর্জেন্টাইন তারকার পেনাল্টি নিয়ে বিতর্ক, বদলেই গেল নিয়ম

বিবৃতিতে জানানো হয়, প্রতিনিধি দলের জন্য আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল অন্তর্বর্তী সরকার। জন এফ. কেনেডি বিমানবন্দরে ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে ভিসা জটিলতার কারণে বিকল্প পথে বের হতে বাধ্য হন তারা, যেটি পূর্বনির্ধারিত ছিল না।

সরকারের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের অনুরোধ সত্ত্বেও ভিভিআইপি প্রটোকল মেনে চলেনি, ফলে প্রতিনিধি দল অনাকাঙ্ক্ষিত ঝুঁকিতে পড়ে।

আরও পড়ুনঃ   বাংলাদেশের সঙ্গে যা করেছে, শ্রীলংকার সঙ্গেও সেটা করতে চায় ভারত

ঘটনার পরপরই নিউইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, “প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কার্যক্রম চালানো হচ্ছে।”

শেষাংশে অন্তর্বর্তী সরকার হুঁশিয়ারি দিয়ে জানায়, “দেশে কিংবা দেশের বাইরে, যেখানেই হোক—রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো ঘটনা সহ্য করা হবে না। এসব ঘটনায় কঠোর আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।”-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST