২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় সামগ্রীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ, আটক ২

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে দুই কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা মূল্যের এক কাভার্ডভ্যানসহ (ট্রাক) ভারতীয় বিপুল পরিমাণের শাড়ি, থ্রি পিচ, ওষুধ, মোটর সাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মালামালের কোন মালিক না থাকায় চালক ও হেলপারকে আটক করা হয়।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে বেনাপোলের ভবের বেড় ট্রাক টার্মিনাল এর সামনে থেকে কাভার্ডভ্যানটি আটক করে বেনাপোল সদর ক্যাম্পে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে গনণা করে দুপুরের দিকে বিজিবি প্রেস নোটে এ তথ্য জানান।

আটক চালক হচ্ছেন, মাগুরা জেলার সদর থানার হাজী কলেজ পাড়া এলাকার নাদের মোল্যার ছেলে আব্দুল মালেক (৪৬) ও হেলপার একই থানার শিবরামপুর পাড়া এলাকার সুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)।

বিজিবি জানান, ভারতীয় চোরাচালানী পণ্য পাচাররোধে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনাল এর সামনে পাকা রাস্তার উপর হতে মাগুরা কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে অবৈধ মালামাল বহন করতে পারে মর্মে সন্দেহ হলে তল্লাশির জন্য বেনাপোল ক্যাম্পে আনা হয়। পরে তল্লাশি করে কাভার্ড ভ্যানের ভিতর হতে ১৪৭৪ পিস ভারতীয় শাড়ি, ২১৫ পিস থ্রীপিচ, দুইটি মোটর সাইকেলের টায়ার, ১০ হাজার ৬৯৩ টি বিভিন্ন প্রকার ওষুধ, ৭৪ হাজার ৪৫৫ টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানসহ চালক আব্দুল মালেক ও হেলপার অন্তর কর্মকারকে আটক করা হয়। জব্দকৃত মালামালের মূল্য কাভার্ড ভ্যানসহ দুই কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা।

আরও পড়ুনঃ   নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ২৩

আটককৃত চালক ও হেলপারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, যশোরের বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের মো: বাবুল এর মো: বিল্লাল ২০ হাজার টাকা চুক্তির বিনিময়ে উক্ত মালামালগুলো বেনাপোল থেকে ঢাকার মিপরপুর পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত চোরাচালানী মালামালসহ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ   পাবনায় ৯ বছরের শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ২

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে ভারতীয় শাড়ি, থ্রি পিচ, ওষুধ, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত চোরাচালানী মালামালসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

তবে বেনাপোলের একাধিক ব্যবসায়ীরা অভিযোগ করেছে, আটককৃত মালামাল বেনাপোল বন্দর থেকে লোড করা হয়েছিল। একটি চোরাচালানী সিন্ডিকেট বৈধ মালামালের সাথে বিনা এন্ট্রিতে এসব অবৈধ পণ্য ভারত থেকে বন্দরের শেডে এনে রাখে। পরে সুযোগ বুঝে এসব মালামাল দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST