২১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পোষ্য কোটার সমাধান করে যথাসময়ে রাকসু নির্বাচনের আহ্বান ইউটিএলের

অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধস্তাধস্তির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশের পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

রোববার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ নিন্দা জানান।

আরও পড়ুনঃ   অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

বিবৃতিতে নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য কল্যাণকর হতে পারে না। এটি নিরাপদ ক্যাম্পাস তৈরি ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুনঃ   সিআইডির সাবেক প্রধানসহ আরও ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নেতারা আরও বলেন, শিক্ষার্থীরা যখন দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়ে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একইসাথে পোষ্য কোটা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করে ঘোষিত তারিখে রাকসু নির্বাচন আয়োজনের আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার পরিবেশ তৈরি ও সুষ্ঠু ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST