২০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের পাচার করা টাকা বাংলাদেশের ৫ বাজেটের সমতুল্য : মঈন খান

অনলাইন ডেস্ক : বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে। সেই টাকা বাংলাদেশের ৫ বছরের ৫টি বাজেটের সমতুল্য।’

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মঈন খান বলেন, ‘সম্প্রতি বিলাতে অত্যন্ত বিশ্ববিখ্যাত নামিদামি একটি পত্রিকা রিপোর্ট করেছে, বিগত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। ২৩৪ বিলিয়ন ইউএস ডলার—এটা এক টাকা, দুই টাকা না। এই যে ২৩৪ বিলিয়ন ডলার আমরা পত্রিকায় পড়েছি, এখন আসলে ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশের মানুষ যারা গ্রামগঞ্জে আছে তাদের কিভাবে বোঝাবেন? যদি আমি বলি যে, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ ২৩৪ বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে, সে কি বুঝবে? এই অঙ্কটা সে কিছু বুঝবে, কত টাকা? বাংলাদেশের যারা খেটে খাওয়া মানুষ, তাদের উপলব্ধির জন্য আমি একটু সহজ বাংলায় বলি—তারা যে পরিমাণ টাকা লুটপাট করেছে বিগত ১৫ বছরে, এই টাকা দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেত।’

আরও পড়ুনঃ   নগর আ.লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন

তিনি আরো বলেন, ‘যে ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে আওয়ামী লীগ, সেই টাকা বাংলাদেশের ৫ বছরের ৫টি বাজেটের সমতুল্য।

এগুলো কার টাকা লোপাট করেছে? এই দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকা, তাদের নিজের টাকা না।’

আব্দুল মঈন খান আরো বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, রাজনীতি মানুষের জীবনে কোনো আবেদন রাখবে না, যদি না সেই রাজনীতি মানুষের জীবনধারার ভাগ্য উন্নয়নে অবদান রাখতে না পারে। এ দেশের দরিদ্র মানুষের যদি ভাগ্যের উন্নয়ন না হয়, তাদের অর্থনৈতিক উন্নয়ন না হয়, তারা যদি একটি সুন্দর জীবন নিয়ে গড়ে উঠতে না পারে, তাহলে এই রাজনীতি মূল্যহীন।’

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহার

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার বিগত ১৫ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছে। তবে একটি অপবাদ দিতে পারেনি—যে শহীদ প্রেসিডেন্ট দুর্নীতিবাজ এবং অসৎ মানুষ ছিলেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে। এটা যদি করতে না পারি, তাহলে আমরা কখনোই বাংলাদেশকে উন্নতি করতে পারব না। আমরা যত সংস্কারই করি না কেন, যতক্ষণ সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে না পারব, ততক্ষণ কিছুই হবে না। সর্বপ্রথম বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে।

দুর্নীতির ফলে কিছু মানুষ লাভবান হয়, তারা হলো দুর্নীতিবাজরা। আমরা যদি দেশের গরিব মানুষের জন্য কাজ করি, তাদের উন্নয়নের জন্য কাজ করি, তাহলেই আমাদের দেশ উন্নত হবে, দেশের অর্থনীতির উন্নতি হবে।’

জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের সভাপতি এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবাসহ অন্যরা উপস্থিত ছিলেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

১০

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

১১

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১২

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১৩

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

১৪

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

১৫

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১৭

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১৮

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১৯

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

২০

Design & Developed by: BD IT HOST