২০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়ন হলেই রাষ্ট্র সংস্কার ও মেরামত সম্ভব: মোস্তাফিজুর রহমান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলেই রাষ্ট্র সংস্কার ও মেরামত সম্ভব বলে মন্তব্য করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বিএনপির প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

শনিবার(২০ সেপ্টেম্বর) সকালে নিয়ামতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে ৩১ দফা রুপরেখা বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   “মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে” - ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়। কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার আগেই রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফা ঘোষণা করেন। ৩১ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশের সকল নাগরিকের চাওয়া পূর্ণ হবে।

উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, সাংবাদিকরা একটি রাষ্ট্রের দর্পণস্বরূপ। এলাকায় সংগঠিত ঘটনা সংবাদমাধ্যমে নিরপেক্ষভাবে তুলে ধরার তিনি সাংবাদিকদের আহ্বান জানান এবং সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ   বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, পুলিশসহ আহত ২৫

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকার, সহ-সভাপতি আরিফ কাউসার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, কৃষক দলের আহবায়ক জুম্মান আলী, আব্দুল মতিন, মতিউর রহমান মতিনসহ বিএনপির অংগসংগঠনের বিভিন্ন স্তরের নেতকর্মীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST