১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচন : মুদ্রা ও ডাকটিকিটের আদলে লিফলেট, গানে প্রচার

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচার জমে উঠেছে অভিনবত্বে। কেউ গান গেয়ে ভোট চাইছেন। কেউ মুদ্রার আদলে তৈরি করেছেন প্রচারপত্র। কারও কাছে ডাকটিকিটের মতো কাগজ; আবার কেউ পুলিশের পোশাক পরে ভিডিও বানিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। কেউ পত্রিকার আঙ্গিকে প্রচারপত্র তৈরি করেছেন।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। ২৫ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। গতকাল বৃহস্পতিবার প্রচারণার চতুর্থ দিনে প্রার্থীরা হাজির হয়েছেন অভিনব সব কৌশল নিয়ে।

গতকাল গান গেয়ে ভোট চাইতে দেখা গেল রাকসুর সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী কে এস কে হৃদয়কে। বলেন, ‘আমরা আসলে গানেরই মানুষ। গানের মাধ্যমেই মানুষের কাছে সবচেয়ে সহজে পৌঁছানো যায়। আমি চাই এই ক্যাম্পাসে সর্বদা সংস্কৃতি বিকশিত হোক। নির্বাচিত হলে পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর করাই হবে আমার প্রধান লক্ষ্য।’

আরও পড়ুনঃ   বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা, নেতৃত্বে আকবর

মিডিয়া ও প্রকাশনা সহকারী সম্পাদক পদপ্রার্থী মুনান হাওলাদার ভোট চাইছেন ‘দৈনিক রাকসু’ নামের পত্রিকার মতো লিফলেটে। সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থী বলেন, ‘আমি চেয়েছি লিফলেটটা যেন সাংবাদিকতার প্রতীকী রূপ পায়। তাই পত্রিকার আঙ্গিকে ডিজাইন করেছি। ইতিমধ্যে ভালো সাড়া পাচ্ছি।’

অন্যদিকে পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক পদপ্রার্থী শরিফুল ইসলাম প্রচারণায় ব্যবহার করছেন মুদ্রার আদলে লিফলেট। তিনি বলেন, ‘টাকার মতো প্রচারপত্র সহজেই সবার নজরে আসে। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, শুধু ভিন্নভাবে বার্তা পৌঁছে দিতে চেয়েছি।’

সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী জায়িদ হাসান জোহা ভিডিও বানিয়েছেন পুলিশের পোশাক পরে। ভোট চাইতে গিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতেই পুলিশের পোশাক ব্যবহার করেছি। সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক আয়োজনকে নতুনভাবে শক্তিশালী করতে চাই।’

আরও পড়ুনঃ   দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

স্বতন্ত্র প্রার্থী ফাহির আমিন প্রচারণায় এনেছেন জমির দলিল, হলফনামা ও ডাকটিকিটের আদলের লিফলেট। এগুলো প্রথমে আইনি কাগজপত্র মনে হলেও শিক্ষার্থীরা বলছেন, রাকসু নির্বাচনে অভিনব প্রচারণা দেখে তাঁরা আনন্দ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান বলেন, ‘প্রার্থীরা যে লিফলেট দিয়ে প্রচারণা করছেন, সেগুলো এতটাই আকর্ষণীয় ও অভিনব যে হাতে পেলেই ভালো লাগে। এগুলো শুধু প্রচারণার উপকরণ নয়, অনেকটা সংগ্রহে রাখার মতো স্মারক বলেই মনে হয়। এর মাধ্যমে প্রার্থীরা নিজেদের ভাবনা ও পরিকল্পনা যেভাবে উপস্থাপন করছেন, তা সত্যিই শিক্ষার্থীদের দৃষ্টি কাড়ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১০

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১১

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১২

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৩

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৫

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৬

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৭

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৯

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

২০

Design & Developed by: BD IT HOST