১৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচন উপলক্ষ্যে রাবিতে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় রাকসু নির্বাচন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সালেহ হাসান নকীব। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় পুলিশ কমিশনার বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, ছাত্রনেতা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। তিনি সবাইকে শৃঙ্খলা বজায় রাখা, গুজব বা উসকানিমূলক কার্যক্রমে কান না দেওয়া এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আরএমপি’র পক্ষ থেকে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই লক্ষ্যে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাকসু নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারনী পাঁচ ম্যাচ

সভা শেষে পুলিশ কমিশনার রাকসু নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এর আগে তিনি রাবি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১০

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১১

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১২

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৩

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৫

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৬

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৭

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৯

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

২০

Design & Developed by: BD IT HOST