১৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বগুড়ার বদলে রাজশাহীতে ম্যাচ, তবুও বৃষ্টিতে পণ্ড

অনলাইন ডেস্ক : বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির প্রথম দিন রোববার (১৪ সেপ্টেম্বর) বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয়। আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে হবে বলে ঠিক করা হয়। তবে তাতেও লাভ হয়নি। বৃষ্টিতে রাজশাহী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া ঢাকা ও বরিশালের মধ্যকার সোমবার সকালের ম্যাচও পরিত্যক্ত হয়েছে।

আরও পড়ুনঃ   মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাথমিক সূচিতে ঢাকা-বরিশাল ম্যাচটি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচটি আগেভাগেই সরিয়ে আনা হয়েছিল রাজশাহীতে। সেখানেও প্রকৃতির ইতিবাচক সাড়া মেলেনি। তাই মোসাদ্দেক হোসেন সৈকত, জিসান আলম, সালমান হোসেন ইমনদের আর মাঠে নামা হয়নি। ফলে দর্শকদের সঙ্গে হাসি-ঠাট্টা করেই সময় কাটান তারা।

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের শুরু থেকেই দেখা যাচ্ছে বৃষ্টির বাধা। উদ্বোধনী ম্যাচে ৫ ওভার করে খেলতে পারে রাজশাহী ও ঢাকা মেট্রো। এরপর বৃষ্টিতে ভেসে যায় সিলেট-রংপুর ম্যাচ। রাজশাহীর মাঠে সোমবার দুপুর ২টায় খুলনা ও চট্টগ্রামের মাঝে খেলা রয়েছে। আপাতত রাজশাহীতে বৃষ্টি নেই। তাই ম্যাচটি হওয়ার কিছু হলেও আশা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST