১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের অভিযানে ২ সাইকেল চোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় দুই সাইকেল চোরকে গ্রেপ্তার করেছে আরএমপির ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শহিদুল ইসলাম রুবেল ওরফে টাইগার রুবেল (৩২) ও মো: গাফ্ফর শেখ (৫০)। শহিদুল ইসলাম রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার মৃত রমজানের ছেলে ও গাফ্ফর একই থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত আবু বক্করের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মোছা: মাকসুদা খাতুন, সাধুর মোড়, থানা-বোয়ালিয়া, রাজশাহীর ছেলের ব্যবহৃত সাইকেল গত ৩১ আগস্ট বিকেল ৪টা হতে সন্ধ্যা ৭টার মধ্যে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় মেজর শামস’র বাসার গ্যারেজ থেকে চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী গত ১৩ সেপ্টেম্বর ডিবি অফিসে উপস্থিত হয়ে মৌখিক অভিযোগ দেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুক ও তার টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে সনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ইসলাম রুবেলকে বাড়ী হতে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে রুবেল চুরির বিষয়টি স্বীকার করে। সে জানায় সাইকেলটি ৯০০ টাকা মূল্যে গাফ্ফার শেখ এর ভাঙ্গারীর দোকানে বিক্রি করেছে। আসামি রুবেলের তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ভাঙ্গারীর দোকানে অভিযান পরিচালনা করে আসামি গাফ্ফার শেখকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ৩ জুয়াড়ি

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST