১৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় খড়ি বোঝাই ভুটভটির চাকার নীচে পড়ে গুরুতর আহত এক সেনাসদস্য

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় চলন্ত মোটরসাইকেল থেকে ভুটভটির চাকার নীচে পড়ে গুরুতর আহত সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভাবে হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সেনা সদস্য সজিব হোসেন (২৭)। তিনি বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা মাঝপাড়া গ্রামের জোবেদ আলীর ছেলে।

শনিবার (১৩ সেপ্টেম্বর-২৫) বাঘা উপজেলার তেথুলিয়া-দিঘা সড়কের অমরপুর গ্রামের আফসার-লক্ষীর বাড়ির সামনে বাক ঘোরার সময় মোটরসাইকেল থেকে ভটভটির চাকার নীচে পড়ে যান। এসময় পেটের উপর ভুটভটি চাকার উঠে নাড়ি-ভুড়ি বের হয়ে গুরুতর আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান।

আরও পড়ুনঃ   রাবিতে রিকশা ভাড়া নির্ধারণ, পোশাক পেলেন ৩০ রিকশাওয়ালা

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে তেথুলিয়া-দিঘা সড়ক হয়ে পূর্ব দিকে যাচ্ছিলেন। একই দিকে যাচ্ছিল খড়ি বোঝাই একটি ভুটভটি। পাশ কাটিয়ে যাওয়ার সময় ভুটভটির ধাক্কায় চাকার নীচে পড়ে যায় সজিব। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাদিরাবাদ (দয়রামপুর) ক্যান্টনমেন্টে পাঠান স্থানীয়রা। ঘটনার পর ভুটভটি চালকসহ হেলপার পালিয়ে যায়।

সজিবের চাচাতো ভাই সাকিল হোসেন জানান, শনিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নাটোরের লক্ষনবাড়িয়া শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে আহত হন তিনি। কাদিরাবাদ (দয়রামপুর) ক্যান্টনমেন্ট থেকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ   বাগমারার বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের ইন্তেকাল

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান জানান,ভটভটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান,সজিব হোসেন-৯৯ ব্রি গ্রেড পদ্মা সেনানিবাসে কর্মরত বলে জানতে পেরেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১০

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১১

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৩

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৫

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৬

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৮

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৯

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST