১৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘দুপুর ১টার মধ্যে শেষ হবে জাকসু নির্বাচনের ভোট গণনা’

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা টানা তৃতীয় দিনের মতো চলছে। ইতোমধ্যে ২১টি হলের মধ্যে ১৫টির ভোট গণনা সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশনের আশা, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার মধ্যেই বাকি ভোট গণনা শেষ হবে।

কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ১৫টি হলের গণনা শেষ হয়েছে। আশা করছি দুপুর ১টার মধ্যে বাকি হলগুলোর গণনাও শেষ হবে।

এর আগে শুক্রবার রাতে হল সংসদের ভোট গণনা শেষ হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, রাতের মধ্যেই জাকসু ও সব হল সংসদের ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ   পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন আমাদের করতেই হবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানান, রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

এবারের নির্বাচনে ১১ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এর মধ্যে ছাত্রদের ১১টি হলে এবং ছাত্রীদের ১০টি হলে ভোটগ্রহণ হয়। প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

আরও পড়ুনঃ   ডিসি সম্মেলনে এ বছর থাকছে না রাষ্ট্রপতির অধিবেশন: মন্ত্রিপরিষদ সচিব

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়েছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ছাত্রীদের ১০টি হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না, ৬৭টি পদে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মাত্র ২৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন।

শিক্ষার্থীরা এখন কেন্দ্রীয় সংসদের ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST