১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে লড়বে ৯ প্যানেল: ছাত্রদল, ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এ মধ্যে ছয়টি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের। বাকি তিনটি মধ্যে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে; একটি সামজিক সাংগঠনের এবং একটি স্বতন্ত্র শিক্ষার্থীদের। তবে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি।

প্যানেল ও সংগঠন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঘোষিত নয়টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের ‘রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ’, গণতান্ত্রি ছাত্র জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’; ছাত্র ইউনিয়নের একাংশের ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’, সামাজিক সংগঠন ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফোরামের (ইউএসডিএফ) ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।

ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন ও এজিএস পদে পড়বেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা। ছাত্রদলের প্যানেলের কোন নাম এখনো দেওয়া হয়নি। তবে তা প্রক্রিয়াধীন রয়েছে। প্রচার শুরুর দিনই প্যানেলের নাম ঘোষণা হবে বলে জানিয়েছেন এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস।

আরও পড়ুনঃ   পাবনার ৩টি আসনে জামায়াত ইসলামী, দুটিতে বিএনপি বিজয়ী

অপরদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান ওরফে জাহিদ। আর জিএস পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা এবং এজিএস পদে ‘স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের’ সভাপতি এস এম সালমান সাব্বির।

অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফোরামের (ইউএসডিএফ) ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলে ভিপি পদে লড়বেন তাসিন খান, জিএস পদে রাজন আল আহমেদ ও এজিএস পদে মাহাইর ইসলাম। এদের মধ্যে তাসিন খান ও মাহাইর ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। এছাড়াও তাসিন খান রাকসুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী, যিনি এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। তাসিনের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২১ জন।

‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেহেদী সজীব, জিএস পদে সালাউদ্দিন আম্মার, এজিএস পদে আকিল বিন তালেব। তারা তিনজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। তাদের প্যানেলে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গণতান্ত্রি ছাত্র জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলে ভিপি পদে লড়বেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, জিএস পদে ছাত্র ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ কাউছার আহম্মেদ ও এজিএস পদে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার। রাকসুর ২৩ পদের মধ্যে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬টি পদে।

আরও পড়ুনঃ   রাজশাহী মহানগর বিএনপি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন

‘রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ’ প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ। এছাড়া জিএস পদে উত্তরণ লেখক ও পাঠক সূতিকাগারের সাবেক সভাপতি আফরিন জাহান এবং এজিএস পদে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯টি পদে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ‘‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেলে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুর আলম লড়বেন ভিপি পদে। আর জিএস পদে সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ এবং এজিএস পদে সাধারণ সম্পাদক পারভেজ আকন্দ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ছাত্র ইউনিয়নের একাংশের ‘অপরাজেয়-৭১, অপ্রতিরোধ্য-২৪’ প্যানেলে ভিপি পদে লড়বেন সংগঠনটির সভাপতি মাসুদ কিবরিয়া। আর জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক পরমা পারমিতা এবং এজিএস পদে লড়বেন চারুকলা অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদ। তাদের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আটজন।

অপরদিকে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাওহিদুল ইসলাম। আর জিএস পদে নুসরাত জাহান নুপুর এবং এজিএস পদে লড়বেন জান্নাত আরা নওশীন। তাদের প্যানেলে আপাতত ছয়জনের নাম ঘোষণা হয়েছে। প্রচার শুরুর দিন বাকিগুলোর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তাওহিদুল রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST