১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কোনো আঘাতের চিহ্ন না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

আরও পড়ুনঃ   ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশি স্পিনারকে ৫ বছর নিষিদ্ধ করল আইসিসি

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করেছে। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মেহেরচণ্ডি এলাকার বাসিন্দারা জানান, প্রায় ২/৩দিন আগে আনুমানিক ৬৫ বছর বয়সি এই অজ্ঞাত বৃদ্ধা এলাকায় এসেছিলেন। তিনি অসুস্থ ও অপরিচ্ছন্ন ছিলেন। স্থানীয় নারীরা তাকে গোসল করিয়ে, খাবার ও ওষুধের ব্যবস্থা করেছিলেন।

আরও পড়ুনঃ   মে মাসে দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ওসি মেহেদী মাসুদ জানান, বৃদ্ধার পরিচয় ও ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরিচয় পাওয়া গেলে নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে, অন্যথায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুলে’র কাছে দাফনের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১০

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১২

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৭

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৮

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৯

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

২০

Design & Developed by: BD IT HOST