১১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সাড়ে ১১ কোটিতে ব্রেভিসকে দলে নেওয়ার কারণ জানালেন সৌরভ গাঙ্গুলি

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ এর চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে গত ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে রেকর্ড দামে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে ভিড়িয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস।

ব্রেভিসকে নিয়ে প্রথমে লড়াই করে জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালস। প্রিটোরিয়া ক্যাপিটালস সেই লড়াইয়ে যোগ দেওয়ার আগেই দাম ছাড়িয়ে যায় ১ কোটি র‍্যান্ড। তিন দলের লড়াই শেষে ১ কোটি ৬৫ লাখ র‍্যান্ডে (প্রায় সাড়ে এগারো কোটি টাকা) তাকে দলে নেয় প্রিটোরিয়া।

আরও পড়ুনঃ   ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্টে কিউইদের জয়

প্রিটোরিয়ার হয়ে নিলামে ছিলেন দলটির প্রধান কোচ সৌরভ গাঙ্গুলি। ব্রেভিসকে চড়া দামে দলে ভেড়ানোর ব্যাখ্যা দিয়েছেন তিনি।

সৌরভ বলেন, ‘আমি কখনোই পারফরম্যান্সকে অর্থের সঙ্গে যুক্ত করি না। ১ কোটি ৬৫ লাখ র‍্যান্ড এক পাশে সরিয়ে রাখলেও, আমার বিশ্বাস, দুর্দান্ত এক প্রতিভা সে। স্পিন খুব ভালো খেলে সে, যা খুব গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনা করেই তাকে এই দামে নেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ   আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন: সারজিস

‘আশা করি, সে ভালো করবে। অসাধারণ এক প্রতিভা সে। গত দেড় বছরে তার খেলার অনেক উন্নতি হয়েছে, যেমনটি আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখেছি। ওই সফরে, সে দেখিয়েছে যে, একজন ‘গেম-চেঞ্জার’ সে। আর টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই দরকার। আমাদের রাসেল, রাদারফোর্ড আছে, যারা সত্যিই ভালো কিছু করতে পারে এবং আশা করি, ব্রেভিসও একই কাজ করবে।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১০

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১১

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১২

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৩

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৪

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৫

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৬

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৭

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১৮

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৯

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST