১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বরেন্দ্রের পানিসংকট মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই

অনলাইন ডেস্ক : বরেন্দ্র অঞ্চলে দিন দিন পানিসংকট বাড়ছেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২৭টি ইউনিয়ন অতি সংকটাপন্ন এলাকা হয়ে পড়েছে। এই সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। প্রশিক্ষণ দরকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের।

বুধবার রাজশাহীতে ‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও প্রভাব নিয়ে কমিউনিটি পর্যায়ে কপ-৩০ এ স্থানীয় প্রত্যাশা ও মতামত প্রতিফলন বিষয়ক ডায়ালগে অংশ নিয়ে এমন কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রাক্তন উপ-উপাচার্য চৌধুরী সরওয়ার জাহান। বেসরকারি সংস্থা পরিবর্তন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুনঃ   দুদক, বিচার বিভাগ বিগত সরকারের দাসে পরিণত হয়েছিল: আসিফ নজরুল

চৌধুরী সরওয়ার জাহান বলেন, ‘বরেন্দ্র অঞ্চলে পানিসংকট প্রকট হয়ে উঠেছে। সংকট মোকাবিলার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) বেশিদিন থাকতে চান না। তারা শহরের কাছাকাছি চলে যেতে চান। ফলে তারা একটা বিষয় নিয়ে লম্বা সময়ের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন না। আবার জনপ্রতিনিধিরাও এক মেয়াদে আসার পর অনেকেই পরে দায়িত্বে আসতে পারেন না। তাই তারাও ঠিকমতো সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারেন না। এ অবস্থায় জনসচেতনতার বিকল্প নেই।’

তিনি বলেন, ‘ভূ-গর্ভস্থ পানি তুলে চাষাবাদের বিরোধিতা প্রথমে গবেষক এবং উন্নয়নকর্মীরাই করেছিলেন। তখন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তাদের শত্রু ভাবতে শুরু করে। এখন সমস্যাটা বিএমডিএও অনুধাবন করেছে। তারা এখন গবেষকদের পরামর্শ নিচ্ছে। সবাই মিলে সমন্বিতভাবে কাজ করলেই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব।’

আরও পড়ুনঃ   বাংলাদেশের আশা সংকীর্ণ করে যত রেকর্ড অস্ট্রেলিয়ার

ডায়ালগে নাগরিক সমাজের প্রতিনিধিরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দীপকেন্দ্রনাথ দাস। পরিবর্তন পরিচালক রাশেদ রিপনের পরিচালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- আইন ও সালিশ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক হাসিবুল হোসেন, মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়, ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন, সদস্য শামীমা সুলতানা মায়া, জাতীয় আদিবাসী পরিষদের নেতা বিমল চন্দ্র রাজোয়াড় প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST