৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যেদিন রাস্তায় নামব, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আমি অবাক হয়েছি মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে ১৪৪ ধারা জারি করতে হয়। এটিও একটি রেকর্ড হয়ে রইল। মুক্তিযোদ্ধারা একত্র হবেন, তাদের মিটিং ১৪৪ ধারা জারি করে বন্ধ করা হয়েছে। এটা খুবই ন্যক্কারজনক ঘটনা হয়েছে।’

সোমবার (৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের কবি নজরুল সরণিতে (জেলা সদর সড়ক) নিজ বাসভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। গত শনিবার রাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর এবং মুক্তিযোদ্ধাদের সমাবেশস্থলে ১৪৪ ধারা জারির প্রতিবাদে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা এ সমাবেশের আয়োজন করেন।

প্রসঙ্গত, শনিবার রাতে কাদের সিদ্দিকীর টাঙ্গাইল শহরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কাদের সিদ্দিকী বাসায় ছিলেন। এ ছাড়া রোববার বাসাইলে মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু একই দিন একই সময় ছাত্র–সমাজের ব্যানারে ছাত্র সমাবেশ আহ্বান করা হয়। পরে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ফলে মুক্তিযোদ্ধা সমাবেশ করতে পারেননি কাদের সিদ্দিকী।

আরও পড়ুনঃ   অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: মির্জা ফখরুল

প্রতিবাদ সমাবেশে কাদের সিদ্দিকী তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, ‘সামনে কঠিন সংগ্রামের দিন আসছে। তোমাদের রাস্তায় নামতে হবে। আজকে যারা এসেছ, আমি খুব খুশি হয়েছি দেখে। শক্তির চেয়ে বড় কিছু নেই, তবে সেই শক্তি হতে হবে নিয়ন্ত্রিত শক্তি। অনিশ্চিত শক্তির কোনো মূল্য নেই। ভবিষ্যতে কর্মসূচি দেব, দৌড়ে আসবে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘পুলিশ বাইরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, লাঠি যাতে প্রয়োগ করতে না হয়। যেদিন রাস্তায় নামব, সেদিন লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না।’

আরও পড়ুনঃ   লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

সমাবেশে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন জয় বাংলা থাকবে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবেন। আমি আবারও বলছি, যারা হটকারিতা করছেন, তারা শেখ মুজিব আর শেখ হাসিনাকে একসাথে মেলাবেন না। আপনাদের খুঁজে পাওয়া যাবে না।’

সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার কাজী আশরাফ ওরফে হুমায়ুন বাঙাল, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, সখীপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন, বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এদিকে, প্রতিবাদ সমাবেশ ঘিরে দুপুর থেকেই পুলিশ কাদের সিদ্দিকীর বাসার সামনে অবস্থান নেয়। তারা সমাবেশস্থল ঘিরে রাখে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST